আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে নওয়াজ শরিফের ভাই শাহবাজ গ্রেপ্তার
ফাইল ছবি
অর্থ পাচার ও আয়বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে করা মামলায় পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে (৬৯) গ্রেপ্তারকরা হয়েছে। আজ (সোমবার) লাহোর হাইকোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার জামিন আবেদন নাকচ করেন আদালত।
গ্রেপ্তারের পর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) তাকে নিজেদের হেফাজতে নেয়।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, তাকে গ্রেফতারের পর দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
শাহবাজ শরিফের ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান নওয়াজ। আদালতের সমন পেয়েও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়।
শাহবাজ শরিফকে গ্রেপ্তারে ইমরান খান সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
টুইটে তিনি লিখেন, দেশে জবাবদিহি ও ন্যায়বিচার থাকলে শাহবাজ শরিফ গ্রেপ্তার হতেন না। আরেকটি টুইটে তিনি লিখেন, শুধু নওয়াজ শরিফের ভাই হওয়ায় শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক।
দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও পাকিস্তান পিপল’স পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি তার মুক্তি দাবি করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানবিরোধী দলগুলোর সংগঠন পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পাচ্ছেন। এ জন্য তিনি নোংরা কৌশল নিয়েছেন ও পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























