আন্তর্জাতিক ডেস্ক
আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধে নিহত বেড়ে ৯৫
সংগৃহীত
আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু'দেশের সেনা সদস্যসহ এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে রোববার থেকে প্রতিবেশী এই দু'দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর থেকে এখনও পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি।
আজারবাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নতুন করে তাদের আরও কমপক্ষে ২৬ সেনা নিহত হয়েছে। ফলে দু'পক্ষের এই সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত সামরিক বাহিনীর ৮৪ সদস্য নিহত হয়েছে।
এদিকে, মঙ্গলবার পর্যন্ত আজারবাইজানে ৯ জন বেসামরিক এবং আর্মেনিয়ার দুই বেসামরিক নিহত হয়েছে। ফলে সামরিক বাহিনী ও বেসামরিক নাগরিক মিলে মোট ৯৫ জনের প্রাণহানি ঘটেছে।
দু'দেশের সংঘাতের বিষয়ে নাগোরনো-কারাবাখের নেতা আরায়িক হারুতিয়ানইয়ান রয়টার্সকে বলেন, এটি জীবন-মরণের যুদ্ধ। বাকু এবং ইয়েরেভানের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার প্রায় সারাদিন ধরেই সংঘাত চলেছে।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টসরান হোভহানিসিয়ান জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় কারাবাখ ফ্রন্ট লাইনের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে আজারবাইজান বাহিনী।
দু'পক্ষকেই এই সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। কিন্তু সব আহ্বান উপেক্ষা করে প্রতিবেশী এই দু'দেশ সংঘাত, যুদ্ধেই মেতে আছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























