আন্তর্জাতিক ডেস্ক
অ্যামেরিকায় ‘মগজ খেকো’ অ্যামিবায় শিশুর মৃত্যু, সতর্কতা জারি
সংগৃহীত ছবি
করোনাভাইরাসের মহামারিতে যখন বিপর্যস্ত বিশ্ব তখন আমেরিকার জন্য নতুন দুঃসংবাদ হয়ে এলো ‘মগজ খেকো’ অ্যামিবা। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে ‘মগজ খেকো’ অ্যামিবার সংক্রমণে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দুর্যোগকালীন সতর্কতা জারি করেছে টেক্সাস কর্তৃপক্ষ।
জানা গেছে, জোসিয়া ম্যাকলানটায়ার নামের ওই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার দেহে অ্যামিবা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে টেক্সাসের বিভিন্ন শহরে সরবরাহকৃত পানিতে অ্যামিবার অস্তিত্ব পাওয়া যায়। কয়েকদিন আগেই ওই শিশুটির মৃত্যু হয়। তবে প্রথমদিকে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তীতে চিকিৎসকরা জানান, তার দেহে ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে।
লেক জ্যাকসন শহরের মুখপাত্র জানিয়েছেন, ওই শিশুর বাড়ির বাগানের ট্যাপের পানিতে অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দাদের ট্যাপের পানি পান, গোসল এবং রান্নায় ব্যবহার এড়িয়ে চলতে বলা হয়েছে। যেসব এলাকার পানিতে এ ধরনের জীবানু পাওয়া গেছে সেখানে দুর্যোগকালীন সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
শিশুটির দাদা-দাদী বলছেন, হয়তো সে খেলার সময় বাগানের ট্যাপ থেকে পানি পান করেছিল। এরপরই সে অসুস্থ হয়ে পড়ে। এরপরই টেক্সাসের বিভিন্ন স্থানের পানি পরীক্ষা করা হয়। পরবর্তীতে ওই অঙ্গরাজ্যের ৮টি শহরে সরবরাহকৃত পানি পানে সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। এ ধরনের জীবাণু সাধারণ নাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং এরপর মস্তিষ্কে চলে যায়। এর ফলে প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা, হাইপারথার্মিয়া, বমি, মাথা ঘোরা, ক্লান্তি, বিভ্রান্তি এবং স্মৃতিভ্রম দেখা দেয়।
সুইমিংপুলে অপরিষ্কার এবং জীবানুমুক্ত না করা পানি ও শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন জায়গাতেও এ ধরনের অ্যামিবার দেখা মিলতে পারে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























