আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২০
হত্যার দুই বছর পর জামাল খাসোগির স্বপ্ন পূরণের পথে
সংগৃহীত ছবি
সৌদি বিরোধী লেখক জামাল খাসোগি দেশটির গণতন্ত্র প্রতিষ্ঠায় ওয়াশিংটনে একটি প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু এটি বাস্তবায়ন হওয়ার আগেই খুন হন তিনি। তবে হত্যার দুই বছর পরে তার স্বপ্ন পূরণ হতে চলেছে।
মঙ্গলবার খাসোগির সহকর্মী, বন্ধু ও সমর্থকরা ডেমোক্রেসি ফর আরব ওয়ার্ল্ড নাও (ডন) নামে সংস্থাটি চালু করবে।
ডন হলো ওয়াশিংটন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা; যা খাশোগির চেতনা নিয়ে আমেরিকার নিকটতম আরব জোট লঙ্ঘনের দিকে মনোনিবেশ করা এবং মধ্যপ্রাচ্য থেকে রাজনৈতিক নির্বাসীদের নিবন্ধ প্রকাশের পরিকল্পনা করা।
খাশোগির ভিশন নিয়েই তাদের প্রতিষ্ঠান সামনের দিকে এগোবে বলে আশা ব্যক্ত করেছেন ডন সংশ্লিষ্টরা।
এই গ্রুপের নির্বাহী পরিচালক সারাহ লিহ হুইটসন বলেছেন, মধ্য প্রাচ্যে স্থিতিশীলতা, সুরক্ষা এবং মর্যাদার একমাত্র সমাধান গণতন্ত্র এবং মানবাধিকারই এর মৌলিক ভিত্তি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটের ভেতর সৌদি যুবরাজের কট্টর সমালোচক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। তার মরদেহ বা দেহাবশেষের চিহ্ণ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আন্তর্জাতিক বিশ্বের ব্যাপক সমালোচনার মুখে পড়ে সৌদি সরকার।
হত্যার ঘটনায় জাতিসংঘের তদন্তকারী অ্যাগনেস কোলামার্ড জানান, সৌদি এজেন্টদের ১৫ জনের একটি দল তুরস্কে উড়ে যান। তাদের মধ্যে ছিলেন ফরেনসিক চিকিৎসক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা এবং সৌদি যুবরাজের কার্যালয়ের জন্য সরাসরি কাজ করা ব্যক্তিবর্গ।
তুর্কি কর্মকর্তাদের দাবি, কনস্যুলেটের ভেতর খাসোগিকে হত্যার পর লাশ করাত দিয়ে কেটে টুকরো করে ফেলা হয়। তার দেহ আর কখনো পাওয়া যায়নি। তুরস্ক কনস্যুলেটের ভেতর থেকে পাওয়া হত্যার অডিও সিআইএ ও অন্যদের সরবরাহ করে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























