আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচনের ফল মেনে নেবেন বাইডেন
জো বাইডেন
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের ফল যাই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে এমনটা জানান এই ডেমোক্র্যাট প্রার্থী।
তবে নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রশ্ন পাশ কাটিয়ে গেলেন ট্রাম্প, “আমি আমার সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে এবং সতর্কতার সঙ্গে সবকিছু পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছি।
এদিকে নির্বাচনী ফলাফল মেনে নেয়ার অঙ্গীকার করেছেন বাইডেন, “আমার পক্ষে যাক, বা আমার পক্ষে না যাক আমি নির্বাচনের ফলকে সমর্থন করব।”
আমেরিকান স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে ট্রাম্প-বাইডেনের বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে করোনা মহামারি, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, অর্থনীতি ও জাতিগত বিদ্বেষসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কথার লড়াইয়ে একে-অপরকে ঘায়েল করতে ছাড়েননি ট্রাম্প-বাইডেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























