আন্তর্জাতিক ডেস্ক
এইডসকে জয় করা প্রথম ব্যক্তি হার মানলেন ক্যান্সারের কাছে
টিমোথি রয় ব্রাউন
মরণব্যাধি এইডস থেকে সুস্থ হওয়া বিশ্বের প্রথম ব্যক্তি টিমোথি রয় ব্রাউন মারা গেছেন। আরেক প্রাণঘাতী রোগ ক্যানসারের কাছে হার মেনেছেন তিনি।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ব্রাউনকে বলা হয় ‘দ্য বার্লিন প্যাশেন্ট’। জার্মানির বার্লিনে তিনি এইডসের চিকিৎসা নিয়েছিলেন। ২০০৭ সালে প্রাকৃতিকভাবে এইচআইভি প্রতিরোধী একজন দাতা থেকে ব্রাউনের শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়।
এর ফলে তাকে আর বেশি দিন এইচআইভি প্রতিরোধী ওষুধ নিতে হয়নি এবং ভাইরাসমুক্ত হন। এই এইচআইভি ভাইরাস থেকেই সৃষ্টি হয়ে এইডস রোগের।
১৯৮০-র দশকের শুরুতে রোগটি চিহ্নিত করার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বব্যাপী এইডস রোগে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ লোক মারা গেছেন।
এই রোগ প্রতিরোধে ১৭০টি দেশে কাজ করা দ্য ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি জানায়, এইচআইভি থেকে যে সুস্থ হয়ে ওঠা সম্ভব, পৃথিবীকে সেই আশা জুগিয়েছিলেন ব্রাউন।
মার্কিন শহর সিয়াটলে ৫৪ বছর বয়সী ব্রাউনের জন্ম হলেও পড়াশোনার জন্য তিনি থাকতেন বার্লিনে। সেখানে তিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন।
পরবর্তীতে দীর্ঘ চিকিৎসার পর ২০০৮ সাল এইডস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা হয়, মরণব্যাধি এইডসকে জয় করেছেন ব্রাউন।
সেসময় তিনি বলেছিলেন, ‘আমিই একমাত্র এইডস থেকে সুস্থ ব্যক্তি হতে চাই না।’ এর মাধ্যমে পৃথিবীজুড়ে এইডস রোগীদের জন্য আশার বাতিঘর হয়ে উঠেছিলেন তিনি।
পরবর্তীতে ২০০৭ সালে লিউকোমিয়া ক্যানসারে আক্রান্ত হন। মূলত এইডসের চিকিৎসা নিতে গিয়ে তার অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে বাসা বাধে ক্যানসার। এইডস প্রতিরোধী এক ব্যক্তি থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে এত দিন বেঁচে ছিলেন তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























