আইনিউজ ডেস্ক
কারাবাখে যুদ্ধ ‘সম্পূর্ণ’ বন্ধের আহ্বান পুতিন-ম্যাক্রোঁর
বিতর্কিত নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্জেনিয়ার মধ্যে যুদ্ধ সম্পূর্ণ বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সংঘাতের সমাধানে সহায়তায় জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন তারা।
আজারবাইজান ও আর্মেনিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিরসন নিয়ে পুতিন ও ম্যাক্রোঁর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে বলে ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়ে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভ্লাদিমির পুতিন ও ইমানুয়েল ম্যাক্রোঁ সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধে এবং যত দ্রুত সম্ভব উত্তেজনা পরিহার করে সর্বোচ্চ সংযম প্রদর্শনে যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।”
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ফোনালাপ করার সময় এ দুই নেতা ওএসসিই মিনস্ক গ্রুপের কাঠামোর আওতায় সর্বোত্তম ভবিষ্যৎ সহযোগিতার সুস্পষ্ট বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
ক্রেমলিন আরও জানায়, তারা মিনস্ক গ্রুপের কো-চেয়ারের পক্ষে একটি বিবৃতি দেয়া দেখতে চায়। রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত এ গ্রুপ ‘দ্রুত’ যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে এবং আলোচনা শুরু করবে।
ক্রেমলিন জানায়, পুতিন ম্যাক্রোঁকে বলেন যে বেলারুশের ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনার সময় তৃতীয় কোন দেশের মধ্যস্থতা প্রচেষ্টা অগ্রহণযোগ্য।
মঙ্গলবার ভিলনিয়াসে বেলারুশের বিরোধী দলীয় নেতা সভেতলানা তিখানোভস্কায়ার সঙ্গে ম্যাক্রোঁর সাক্ষাতের পর এ দুই নেতার মধ্যে ফোনালাপ হয়।
নির্বাচনের পর বেলারুশে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ হতে দেখা যায়। ওই নির্বাচনে আলেকজান্ডার লুকাশেনকো বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তবে বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























