ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ১ অক্টোবর ২০২০

এবার গ্রেফতার হলেন প্রিয়াঙ্কা গান্ধীও

সংগৃহীত

সংগৃহীত

হাথরসে সংঘবদ্ধ ধর্ষণে প্রাণ হারানো তরুণীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বড় ভাই রাহুলের পর এবার গ্রেফতার হলেন প্রিয়াঙ্কা গান্ধীও।

মহামারি করোনার মধ্যে জনসমাবেশ সৃষ্টির মাধ্যমে নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার দিল্লি-উত্তরপ্রদেশ মহাসড়ক থেকে পুলিশ তাদের গ্রেফতার করে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

রাহুল গান্ধীর দাবি, পুলিশ তাকে ধাক্কা দিয়েছে এবং মহাসড়ক দিয়ে হাথরসের দিকে পদযাত্রার সময় প্রিয়াঙ্কাসহ তাদের দলের ওপর লাঠিপেটা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণধর্ষণের শিকার ওই তরুণীর মৃত্যু হয়। রাতের আঁধারে উত্তরপ্রদেশ পুলিশ ওই তরুণীর মরদেহ দাহ করতে বাধ্য করেছে, এমন একটি খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

রাহুল-প্রিয়াঙ্কা আগেই ঘোষণা করেছিলেন হাথরসে যাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আনন্দবাজার জানায়, তারপরও কর্মসূচি বাতিল করেননি কংগ্রেস নেতারা। রাহুল-প্রিয়াঙ্কা দলের গাড়ি আটকে দেয়া হলে উত্তরপ্রদেশ-দিল্লি মহাসড়ক ধরে হাঁটতে শুরু করেন তারা।

তাদের যেখানে আটকানো হয়, সেখান থেকে হাথরসের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। সেখান থেকে কিছুদূর এগোনোর পরই তাদের আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এসময় রাহুলকে গলাধাক্কা দিতেও দেখা যায় পুলিশকে। পরে তিনি গ্রেফতার হন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়