আন্তর্জাতিক ডেস্ক
বিষপ্রয়োগের ঘটনায় পুতিনকে সন্দেহ করেছেন নাভালনি
ফাইল ছবি
রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি বিষক্রিয়া থেকে কিছুটা সুস্থ হওয়ার পর জার্মানির একটি ম্যাগাজিনকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই তার সন্দেহ হচ্ছে।
সেখানে দেয়া সাক্ষাতকারে নাভালনি বলেন, ‘আমি ধারণা করছি, এই ঘটনার সঙ্গে পুতিন জড়িত। এ ছাড়া আমি আর কোনো ব্যাখ্যা দেখছি না।’
নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ওঠার পর রাশিয়া দাবি করে আসছে, এমন কিছুর সঙ্গে প্রশাসন জড়িত নয়।
সেই মুহূর্তের কথা মনে করে নাভালনি বলেন, ‘আপনি কোনো ব্যথা অনুভব করবেন না। কিন্তু জানবেন যে মরে যাচ্ছেন।’
ম্যাগাজিনটির অফিসে সাক্ষাৎকার দেয়ার সময় নাভালনির সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। কোথাও একা ছাড়া হচ্ছে না তাকে।
জার্মানির চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত তিনটি দেশের ল্যাবরেটরি টেস্টে নাভালনির শরীরে বিষের উপস্থিতি পাওয়া যায়।
২০ আগস্ট সাইবেরিয়ার শহর তমস্ক থেকে রাজধানী মস্কোতে ফিরে আসার সময় বিমানের মধ্যে ৪৪ বছর বয়সী নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্ক নামে আরেকটি শহরে অবতরণ করে বিমানটি। বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও ফুটেজে উচ্চ আওয়াজে গোঙানির শব্দ শোনা গেছে। বিমানের জানালা দিয়ে আরেকটি ফুটেজে দেখা যায়, ওমস্কের বিমানবন্দরে একটি স্ট্রেচারে করে অপেক্ষারত একটি অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে নাভালনিকে। এরপর দ্রুত তাকে জার্মানি পাঠানো হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























