আইনিউজ ডেস্ক
আপডেট: ১১:২০, ২ অক্টোবর ২০২০
এবার ইসরায়েলের সঙ্গে সীমান্ত চুক্তিতে যাচ্ছে লেবানন
ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলমান সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করতে যাচ্ছে লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়ন ঘটতে যাচ্ছে বিভিন্ন সময়ে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়া এ দুই দেশের মধ্যে।
আলজাজিরা জানায়, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্যে ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সীমান্ত বিরোধ নিরসনে রাজি হয়েছে লেবানন।
ইসরায়েল এবং লেবানন এখনো আনুষ্ঠানিক যুদ্ধ অবস্থায় আছে। কয়েক দশক ধরে স্থল ও জলসীমানার অধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে লড়ছে লেবানন। এর মধ্যে রয়েছে লেবাননের তিনটি উপকূলীয় জ্বালানি ব্লকও।
এ দীর্ঘ সংঘাত নিরসনে দুই পক্ষকে এক টেবিলে বসাতে জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল ওয়াশিংটন।
বৃহস্পতিবার লেবানিজ পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি নিশ্চিত করেন, ইসরায়েলের সঙ্গে আলোচনার কাঠামোর নিয়ে তারা একমত হয়েছেন।
তবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি একটি কাঠামো চুক্তি, এখনো চূড়ান্ত কিছু হয়নি।’
লেবানিজ স্পিকার আরও বলেন, ‘সমুদ্রসীমা নির্ধারণে ইসরায়েল ও লেবানন-দুই পক্ষ থেকেই যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে অনুরোধ জানানো হয়। তারা রাজি হয়েছে।’
ইসরায়েলি জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেইনিৎজ নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তারা আলোচনায় যেতে সম্মত হয়েছেন।
নাবিহ বেরি বলেন, ‘যত দ্রুত সম্ভব দুই পক্ষের মধ্যে একটি চুক্তির জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র।’
তবে জানা যাচ্ছে, লেবাননের ইসরায়েল-যুক্তরাষ্ট্র বিরোধী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে আর্থিক যোগাযোগ রাখায় নাবিহ বেরির ঘনিষ্ঠ সহযোগী আলি হাসান খলিলির উপরে মার্কিন নিষেধাজ্ঞার চাপ তৈরি হওয়ার পরপরই তেল আবিবের সঙ্গে আলোচনা যেতে রাজি হলো বৈরুত।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























