ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ২ অক্টোবর ২০২০

আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষে নিহত বেড়ে ১৫৮

সংগৃহীত

সংগৃহীত

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধ টানা পঞ্চম দিনে গড়িয়েছে। ভয়াবহ এই যুদ্ধে নতুন করে আরো ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। ফলে এই সংঘাতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সংঘাতের পঞ্চম দিনেও দুই পক্ষের মধ্যে ভারি গোলাবর্ষণ হয়েছে বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তে তুমুল যুদ্ধ চলমান রয়েছে।

আজারবাইজানের জেনারেল প্রসিকিউটরের অফিস জানিয়েছে আর্মেনিয়ার সেনাদের হামলায় আনাগোরনো-কারাবাখ অঞ্চল থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত টেরটের শহরে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে আর্মেনিয়া দাবি করেছে যে আজারবাইজানের হামলায় মার্টুনি শহরে ফ্রান্সের দুই সাংবাদিক আহত হয়েছেন। আহত ঐ সাংবাদিকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আর্মেনিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়