আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিলো ইউরোপীয় ইউনিয়ন
উরসুলা ভন ডার লেয়েন
সামুদ্রিক সীমানা এবং জ্বালানি সম্পদ নিয়ে গ্রিসের সঙ্গে বিবাদের জেরে উস্কানি ও বল প্রয়োগের অভিযোগে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
পূর্ব ভূমধ্যসাগরে একতরফা পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য দেশটির প্রতি আহ্বানও জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। শুক্রবার ব্রাসেলসে ইইউ নেতাদের সঙ্গে এক বৈঠকে এই হুমকি দেন তিনি।
চলতি বছরের শুরুতে পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত একটি এলাকায় তেল ও গ্যাস খনির খোঁজে একটি গবেষণা জাহাজ পাঠায় তুরস্ক। এরপর থেকেই গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা শুরু হয়। এখনও এই উত্তেজনা অব্যাহত রয়েছে।
ভন ডার লেয়েন সাংবাদিকদের বলেন, তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এটি আঙ্কারার স্বার্থের জন্যেও অনেক অত্যাবশ্যকীয় বলে জানান তিনি। আঙ্কারা যদি উস্কানি দেয়া এবং বল প্রয়োগের অবস্থান থেকে সরে আসে তবে ইইউ এই পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরো বলেন, তুরস্ক যেকোনো ধরনের একতরফা তৎপরতা থেকে এখন বিরত থাকবে বলে আশা করছি আমরা। তবে আঙ্কারা যদি এমন তৎপরতা ফের চালায় তাহলে ইইউ তাদের হাতে থাকা সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করবে।
ওই বৈঠকে ডিসেম্বরে তুরস্কের আচরণ পর্যালোচনার বিষয়ে সম্মতি জানিয়েছে ইইউ’র সদস্য দেশগুলো। এছাড়া তুরস্ক যদি উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও সম্মত হয়েছে তারা।
বৈঠকের পর অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কার্জ এক টুইটার বার্তায় জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত থাকায় তুরস্কের বিরুদ্ধে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে ইইউ।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেন, ইইউ’র পক্ষ থেকে তুরস্ককে বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া ভূমধ্যসাগরে উত্তেজনা বৃদ্ধির জন্য হুমকিও দেয়া হয়েছে দেশটিকে।
তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্তরে আলোচনা চাই আমরা।
ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনেগ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস বলেন, ইইউ আঙ্কারাকে ঐক্য, সংহতি ও সংকল্পের বার্তা পাঠিয়েছে।
তুরস্কের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গ্রিসের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে যদি ইইউ আমাদের ওপর নিষেধাজ্ঞা দেয় সেটি আমাদের নিরস্ত করবে না। বরং এটি আমাদের সংকল্পকে বাড়িয়ে তুলবে।
সূত্র- বিবিসি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























