আইনিউজ ডেস্ক
এবার ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজারের করোনা পজিটিভ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার পর এবার তার ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েনের করোনা ধরা পড়েছে।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, স্টেপিয়েন বাসায় থেকে কাজ করবেন।
আগের দিন হোয়াইট হাউসের সাবেক কাউন্সিলর কেলিয়ান কনওয়েসহ প্রেসিডেন্টের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর করোনা পজিটিভ আসে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তের পর পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নিয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে। তিনি কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নেবেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনা ধরা পড়ার পর নমুনা পরীক্ষা করা হলে ট্রাম্প এবং মেলানিয়ারও করোনা পজিটিভ আসে।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণের শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ৭৫ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ সাড়ে ১৩ হাজারের বেশি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























