আইনিউজ ডেস্ক
ট্রাম্পকে রেমডিসিভির দেওয়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে রেমডিসিভির দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবস্থা ভালো বলে জানিয়েছেন তিনি।
প্রাণঘাতী করোনাভাইরাসে নিরাময়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য ও কার্যকর কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। রাশিয়া একটি ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিলেও সেটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে অনেকের।
তবে করোনা উপসর্গ নিরাময়ে প্রচলিত কিছু ওষুধ ব্যবহার হচ্ছে বিভিন্ন দেশে। এর মধ্যে রেমডিসিভির অন্যতম। করোনা রোগীর জরুরি অবস্থায় এই ওষুধ প্রয়োগের অনুমতি রয়েছে যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্রের জিলিড সায়েন্সেস উৎপাদিত রিমডিসিভির একটি অ্যান্টিভাইরাল ড্রাগ।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পকেও রেমডিসিভির প্রয়োগ করা হয়েছে তার চিকিৎসকের বরাত দিয়ে টুইট করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলেহ ম্যাক এনানি। এরপর প্রেসিডেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
“বিকেলে ওয়াল্টার রিড ও জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্টের অবস্থার পরবর্তী পর্যালোচনার জন্য প্রেসিডেন্টকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।”
“এটা জানিয়ে ভালো লাগছে যে, প্রেসিডেন্ট সেরে উঠছেন। তার অক্সিজেন সাপোর্ট লাগছে না। তবে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা রেমডিসিভির থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাকে রেমডিসিভিরের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং তিনি আরামের সঙ্গে বিশ্রাম নিচ্ছেন।”
উল্লেখ্য, ঘনিষ্ঠ এক উপদেষ্টার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প নিজেই টুইট করে জানান, ছোঁয়াচে এই ভাইরাসে তিনি ও স্ত্রী মেলানিয়াও আক্রান্ত।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























