আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের আরোগ্য কামনায় কিম
ডোনাল্ড ট্রাম্প ও কিম জন উন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্তের খবরে সমবেদনা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি’র দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি- কেসিএনএ’র বরাত দিয়ে ট্রাম্পের প্রতি কিমের সমবেদনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ট্রাম্প ও মেলানিয়াকে কিম উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বলে কেসিএনএ’র খবরে বলা হয়েছে- “আন্তরিকভাবে আশা করেন যে, তারা দ্রুতই সেরে উঠবে। তিনি আশা করেন, তারা নিশ্চিতভাবে করোনা জয় করে ফিরবে।”
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প নিজেই টুইট করে জানান, ছোঁয়াচে এই ভাইরাসে তিনি ও স্ত্রী মেলানিয়াও আক্রান্ত।
মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতারা। সাপে নেউলে সম্পর্ক হলেও ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্তের খবর শুনে সমবেদনা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাস।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























