আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:২৯, ৩ অক্টোবর ২০২০
নির্বাচনী অ্যাপে রোহিঙ্গাদের ‘বাঙালি’ সম্বোধন: আন্তর্জাতিক চাপে সরিয়ে নিলো মিয়ানমার
সংগৃহীত ছবি
মিয়ানমারে নির্বাচনী অ্যাপে রোহিঙ্গাদের বাঙালি সম্বোধন করায় আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে তা সরাতে বাধ্য হলো দেশটি।
গত ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এমভোটার নামে সচেতনতামূলক অ্যাপটি লঞ্চ করেছিলো মিয়ানমার সরকার। এতে কমপক্ষে ২ জন রোহিঙ্গা প্রার্থীকে ‘বাঙালি’ বলে উল্লেখ করা হয়। এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে এক দিনের মধ্যেই অ্যাপটি অফলাইন করে ফেলা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই আর অ্যাপটির ওয়েব ভার্সনে ঢোকা যাচ্ছে না।-আরব নিউজ, ইরাবতি
অ্যাপটির মোবাইল ভার্সনও ডাউনলোড করা যাচ্ছে না। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টরাল অ্যাসিটেন্স- ইন্টারন্যাশনাল আইডিইএ এই অ্যপটি বানিয়েছে।
প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মারকুস ব্র্যান্ড অবশ্য এই ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তবে তিনি বলেন, কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতেই অ্যাপটির উন্নয়ন করা হয়েছে। কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে ছোট করা তার লক্ষ্য ছিলো না।
দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই অ্যাপটি তৈরির কথা জানান তিনি।
এদিকে নির্বাচনকে ঘিরে রোহিঙ্গাদের নিয়ে নতুন করে রাজনীতি শুরু হয়েছে। বেশ কিছু রাজনৈতিক দল রাখাইন রাজ্যে আবারও রোহিঙ্গা বিদ্বেষ ছড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন প্রার্থীকে রোহিঙ্গারা বাঙালি বলেও বক্তব্য দিতে দেখা গেছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























