ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ৩ অক্টোবর ২০২০

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৫

সংগৃহীত

সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে চলমান জঙ্গি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

শনিবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে বারোটায় শিনোয়ারি জেলার একটি প্রশাসনিক প্রাঙ্গণের কাছে বিস্ফোরকভরা একটি গাড়ি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

তিনি আরো জানান, এই বিস্ফোরণের আগে গত কয়েক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধে লিপ্ত ছিলো নিরাপত্তা বাহিনী ও হামলাকারীরা। জানা গেছে, তাৎক্ষণিকাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত রয়েছে। এরমধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। এর আগে, গত মাসে আফগানিস্তানের যুগান্তকারী এই আলোচনা শুরু হওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেসব ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন।

সূত্র- আনাদলূ এজেন্সি

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়