ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ৩ অক্টোবর ২০২০

ডায়েটে অনীহা ট্রাম্পের, ব্যায়ামে ‘শক্তির অপচয়’

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাকে পাত্তা না দেয়া ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন করোনায় আক্রান্ত। ট্রাম্পের 'গোঁয়ার' চরিত্রের কথা কে না জানেন। করোনার ব্যাপারে হোয়াইট হাউজের কর্মকর্তারা বার বার সতর্ক করলেও কানে তোলেননি। ট্রাম্প মানেন না  প্রায় কোনো ধরনের স্বাস্থ্যবিধিও। 
  
কর্মকর্তাদের চাপে অনেকটা বাধ্য হয়ে তিনি মাস্ক পরেতেন। এখন আছেন হাসপাতালে, আর হাসপাতালে যাওয়ার সময় মুখেও ছিলো মাস্ক।

হোয়াইট হাউজের এক সিক্রেট সার্ভিস এজেন্ট ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ট্রাম্প তাদের নির্দেশনা না মানার কারণেই করোনায় আক্রান্ত হয়েছেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে যেসব নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছেন, তারা অনেক মানুষের ভিড়ে কাজ করলেও করোনার কবলে পড়েননি। অথচ ট্রাম্প এখন বিপদে।

ট্রাম্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমটিকে বলেন, ‘তিনি কখনোই আমাদের পাত্তা দেননি।’

প্রিন্সিপাল ডেপুটি হোয়াইট হাউজ প্রেস সচিব হোগান গিদি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্পের বিষয়ে এসব তথ্য দেন। প্রতিবেদনটিতে বলা হয়, ডায়েটের বিষয়ে ট্রাম্পের এমন ‘বেশি বোঝা’ নিয়ে বিপাকে আছেন তার কর্মীরা।

‘তাকে ডায়েট করতে নির্দেশ দেন ডাক্তার। কিন্তু সেগুলো অনুসরণ করেন না। হোয়াইট হাউজের ফিটনেস রুমেও কখনো পা পড়েনি। শরীরচর্চাকে শক্তির অপচয় মনে করেন,’ বলছিলেন হোগান গিদি।

আরেক জন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্রাম্প এখনো ফাস্টফুড খান। সেই সঙ্গে রাতে লাল মাংস ছাড়া তার চলেই না।

৭৪ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের কোলেস্টেরল বেশি। হার্টের সমস্যাও আছে বলে শোনা যায়। বার্ষিক চেকআপের সময় দুই বছর আগে তাকে একটি ডায়েট চার্ট দেয়া হয়। ওভাল অফিসের প্রায় এক ডজন কর্মকর্তা জানিয়েছেন, চার্টের ধারেকাছ দিয়েও হাঁটেননি ট্রাম্প।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়