ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ৪ অক্টোবর ২০২০

হাসপাতালে থাকা ট্রাম্পের ছবি প্রকাশ করল হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে গেলেও সেখানে একদম শুয়ে-বসে নেই। ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালের প্রেসিডেন্ট ডেস্কে বসে একটি ছবিতে তাকে কাজ করতে দেখা গেছে।

হোয়াইট হাউজ থেকে স্থানীয় সময় শনিবার এই ছবি প্রকাশ করা হয়। ট্রাম্প শুক্রবার থেকে এখানে আছেন।

ছবি প্রকাশের কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের ব্যক্তিগত টুইটারে একটি ভিডিও দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘এখানে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। আমেরিকাকে আবার গড়ে তুলতে আমাকে ফিরতে হবে। আমরা এই করোনাভাইরাসকে পরাজিত করতে যাচ্ছি।’

এই ভিডিওতে তাকে যে ডেস্কে বসে কথা বলতে দেখা যায়, ছবিতেও একই ডেস্ক।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।

ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, ‘শুক্রবার সকালে প্রেসিডেন্টের অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল। আগামী ৪৮ ঘণ্টা তার জন্য সংকটময়।’

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়