আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৮, ৪ অক্টোবর ২০২০
করোনার সঙ্গে আসল লড়াই সামনে: ট্রাম্প
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, তিনি অনেকটাই ভালো বোধ করছেন, তবে করোনার সঙ্গে তার আসল লড়াই হবে সামনের দিনগুলোতে। খবর রয়টার্স।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের শারীরিক সর্বশেষ অবস্থা নিয়ে শনিবার (৩ অক্টোবর) হোয়াইট হাউজ থেকে পরস্পরবিরোধী বার্তা আসার পর, তিনি নিজেই ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানালেন।
এদিকে টুইটারে প্রকাশ করা চার মিনিটের ওই ভিডিওতে ট্রাম্পকে নীল রঙের একটি জ্যাকেট ও একটি সাদা শার্ট পরা অবস্থায় দেখা যায়। এ সময় তাকে কিছুটা ক্লান্তও দেখাচ্ছিল।
কোভিড পরীক্ষার পর তার উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের চিকিৎসকও। করোনায় আক্রান্ত হওয়ার পর ওয়াশিংটনের সামরিক হাসপাতালে টানা দুই রাত ধরে হাসপাতালে আছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের চিকিৎসক শন কনলি বলেন, এখনো বিপদ কেটে যায়নি, তবে মেডিকেল টিম আশাবাদী ট্রাম্পের পরিস্থিতি সম্পর্কে। ট্রাম্পের চিকিৎসা চলছে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নভেম্বর মাসের তিন তারিখ জো বাইডেনের মুখোমুখি হবেন তিনি। নির্বাচনের ঠিক ৩২ দিন আগে অসুস্থ হয়ে পড়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণাও বাধাগ্রস্থ হয়েছে। এমনকি নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের একজন নতুন বিচারক নিয়োগ দেয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























