আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব আর নেই
মুলায়ম সিং যাদব
ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব আর নেই। শনিবার রাতে তার গ্রাম পূরওয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন যাদব। শনিবার রাত ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
উত্তর প্রদেশের ঔরাইয়া জেলায় তার শেষকৃত্য হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ।
মাত্র ২১ বছর বয়সে ১৯৪৯ সালে গ্রাম প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপর ১৫ বছর ব্লক প্রধান এবং ২০ বছর আইন পরিষদের সদস্য ছিলেন।সারা জীবন গরীব সাধারন মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন এবং একজন নিতান্তই সাধারণ মানুষের মত গ্রামীণ জীবন যাপন করেছেন । মৃত্যু পর্যন্ত শহরে একটি বাড়ি পর্যন্ত বানান নি।
আইন পরিষদে তিনবার এবং ঔরাইয়া ও ভাগ্য নগর ব্লকে দুবার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
প্রবীণ নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে।
প্রয়াত নেতার নাতি গৌরব যাদব সাংবাদিকদের বলেছেন, তারা শনিবার কানপুরের একটি হাসপাতাল থেকে ফেরার পরে তিনি মারা যান।
চলতি বছরের শুরুতে পেটের সমস্যায় একাধিকবার তাকে হাসপাতালে যেতে হয়েছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























