আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্কে করোনার দ্বিতীয় ঢেউ, লকডাউনের চিন্তা
ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফের লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিয়া। শহরের লকডাউন জারি করতে কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যে আবেদনও জানিয়েছেন তিনি। রোববার এক সংবাদসম্মেলনে মেয়র বিল দে ব্লাসিয়া এ আবেদন জানান।
করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। তবে কয়েক মাস আগে অর্থনৈতিক কারণে লকডাউন প্রত্যাহার করা হয় দেশটিতে। সে সময়েই আশঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন— ফের সংক্রমণ বেড়ে যেতে পারে। সে আশঙ্কাই সত্যি হলো।
সংবাদসম্মেলনে মেয়র জানান, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে শহরের ২০টি হটস্পটে বিধিনিষেধ জারি করা হবে। হটস্পটগুলো মূলত শহরের ব্রুকলিন ও কুইনস এলাকায়। ২০টি হটস্পটের ৯টি জিপ কোড এলাকায় কঠোর বিধিনিষেধ জারি হবে।
স্থানীয় কর্তৃপক্ষের দাবি— ওই ৯ এলাকার বাসিন্দাদের মাস্ক পরাতে বেগ পেতে হয়। এছাড়া করোনাভাইরাস মহামারিতে জারি হওয়া স্বাস্থ্যবিধি মানতেও উদাসীন এসব এলাকার বাসিন্দারা। ফলে তাদের এলাকায়ই জারি হচ্ছে কড়া লকডাউন।
এসব এলাকায় অবস্থিত প্রায় ১০০টি সরকারি ও ২০০টি বেসরকারি স্কুলও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কয়েক দিন আগেই চালু হওয়া রেস্টুরেন্ট, জিম ইত্যাদি ফের বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর হার নিউইয়র্ক শহরে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























