ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ৫ অক্টোবর ২০২০

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য চলতি বছর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, হার্ভি জে অলটার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হোওটন।

সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে চিকিৎসায় নোবেল পুরস্কারজয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে।

জানা গেছে, মঙ্গলবার পদার্থবিদ্যায়, বুধবার রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার  সাহিত্যে, শুক্রবার  শান্তিতে এবং আগামী সোমবার  অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এর আগে নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে চিকিৎসায় নোবেল পান তিনজন। তারা হলেন, উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়