আন্তর্জাতিক ডেস্ক
এবার করোনায় আক্রান্ত ট্রাম্পের ব্যক্তিগত সহকারী
ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা। হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তার সূত্রে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এর আগে ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনা আক্রান্ত হওয়ার পর সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টও আক্রান্ত হন ভাইরাসটিতে।
এখন আক্রান্ত হলেন ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা। মার্কিন প্রেসিডেন্টের অটোগ্রাফ দেয়ার কলম থেকে নোটবুক সবই প্রস্তুত রাখতেন তিনি। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
আক্রান্তের পর পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।
এর মধ্যে হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বের হয়ে এসে বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। তিনি তার নিরাপত্তা কর্মীদের ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলে বিশেষজ্ঞদের মত।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























