আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারকে ৩ হাজার ভায়াল রেমডেসিভির দিলো ভারত
ফাইল ছবি
করোনাভাইরাস মোকাবিলায় মিয়ানমারকে তিন হাজার ভায়াল রেমডেসিভির দিয়েছে ভারত।
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মিয়ানমার সফর করছেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। সোমবার তারা মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেন।
এ সময় দেশটিকে করোনা মোকাবিলায় সহযোগিতা করতে সু চি’র হাতে তিন হাজার ভায়াল রেমডেসিভির তুলে দেন ভারতীয় সেনাপ্রধান।-হিন্দুস্তান টাইমস।
দুদিনের সফরে মিয়ানমার অবস্থান করছেন ভারতীয় সেনাপ্রধান ও পররাষ্ট্র সচিব। সফরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
মিয়ানমারে ভারতীয় দূতাবাস থেকে টুইট করে জানানো হয়, কোভিড পরিস্থিতি নিয়েও সু চির সঙ্গে বৈঠক হয়েছে শ্রিংলার। করোনার ওষুধ অ্যান্টি-রেট্রোভিয়াল রেমডেসিভিরের প্রায় তিন হাজার ভায়াল তুলে দেওয়া হয়েছে তার হাতে।
মিয়ানমারে করোনা সংক্রমণ বাড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের পরেই সংক্রমণের নিরিখে রয়েছে দেশটি। সেখানকার ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে ভারতের দেওয়া রেমডেসিভির ওষুধ পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করবে তাই নয়, পাশে থাকার বার্তাও দেবে।
খবরে বলা হয়েছে, সফরে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমার ফেরত পাঠানো নিয়ে আলোচনা হতে পারে। ঢাকার পক্ষ থেকে নয়া দিল্লিকে চাপ দেওয়া হচ্ছে, মিয়ানমারের সঙ্গে ভারতের সুসম্পর্ক কাজে লাগিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানো উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























