ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ৬ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন ডেল্টা

ফাইল ছবি

ফাইল ছবি

এক মাসের ব্যবধানে আরও একটি মৌসুমি হারিকেনের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়টি সোমবার হারিকেন ‘ডেল্টা’তে রূপ নিয়েছে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।

ডেল্টা মেক্সিকোর ইয়োকাতান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় এটি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগের হারিকেন ডেল্টা বর্তমানে জ্যামাইকার দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ক্রমশই জোরদার হচ্ছে।

ঘূর্ণিঝড়টি বুধবার সকালের দিকে এটি গালফ অব মেক্সিকোতে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। সেন্টার থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালে ঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে আঘাত হানবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়