ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ৬ অক্টোবর ২০২০

কৃষ্ণ গহ্বরের গবেষণায় পদার্থের নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, রেইনহার্ড গেঞ্জেল ও পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ

পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, রেইনহার্ড গেঞ্জেল ও পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ

মহাবিশ্বের অন্যতম বিস্ময় কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণায় এ বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে এ তিন বিজ্ঞানীকে এ বছরের পদার্থে নোবেলজয়ী ঘোষণা দিয়েছে।

পুরস্কার জয়ীরা হলেন, পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, রেইনহার্ড গেঞ্জেল ও পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, এই তিন বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে কৃষ্ণ গহবর সম্পর্কে নতুন বোঝাপড়া সামনে এনেছেন।

বিগ ব্যাং থেকে শুরু করে আজকের মহাবিশ্বের কাঠামো সম্পর্কে নতুন বোঝাপড়া এবং মিল্কি ওয়েতে সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণরত এক্সোপ্লানেটের অস্তিত্বের সন্ধান সামনে এনে গত বছর নোবেল পুরস্কার পান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী জেমস পিবলস, জেনেভা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মেয়র ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ দিদিয়ের কুয়েলজ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়