আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনের আশা ডব্লিউএইচও’র
তেদ্রোস আধানম গেব্রিয়াসুস
চলতি বছরের শেষ দিকে নভেল করোনাভাইরাসের টিকা আসতে পারে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মঙ্গলবার জাতিসংঘের কার্যনির্বাহী বোর্ড সভায় ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘বছরের শেষ নাগাদ একটা ভ্যাকসিন পাওয়ার আশা আছে আমাদের।’
করোনার টিকা পাওয়া গেলে তার সমবণ্টন নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের সব নেতার একাত্মতা ও রাজনৈতিক অঙ্গীকারের আহ্বান জানান ডব্লিউএইচওর মহাসচিব।
বলেন, ‘আমাদের একে অপরকে দরকার। আমাদের সংহতি দরকার। আমাদের যত শক্তি আছে, তার সবটুকু ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা দরকার।’
ডব্লিউএইচওর নেতৃত্বাধীন ‘কোভ্যাক্স’ নামের বৈশ্বিক উদ্যোগ পরীক্ষামূলক ৯টি টিকার ওপর নজর রাখছে। এই টিকাগুলো পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে।
‘কোভ্যাক্স’ উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বে ২০০ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
করোনা ভ্যাকসিনের দৌড়ে রাশিয়ার পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।
চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























