আন্তর্জাতিক ডেস্ক
কর্মজীবীদের ভিসা কঠিন করছে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি
গ্র্যাজুয়েট কিংবা উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের কাছে জনপ্রিয় বলে পরিচিত ‘এইচ ওয়ান বি’ ভিসা পাওয়ার শর্ত কঠিন করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
চীন এবং ভারতের নাগরিকদের পাশাপাশি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো এই ভিসা বেশি ব্যবহার করে।
হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত পরিচালক কেনেথ কসিনেল্লি বলেছেন, মার্কিন নাগরিকদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই ভিসার জন্য ‘বিশেষ পেশা’ নামের ক্যাটাগরিটি ছোট করতে চায় ট্রাম্প প্রশাসন। সেটি হলে বিদেশি কর্মীদের সংখ্যা কমে যাবে।
ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে বলছিল, এই ধরনের ভিসা তারা স্থগিত করতে চায়। কিন্তু বড় বড় কোম্পানির চাপের মুখে সেটি সম্ভব হয়নি।
মার্কিন সরকারের দাবি, এই ভিসার কারণে কোম্পানিগুলো নিজেদের নাগরিকদের ভালো বেতন অফার না করে বিদেশ থেকে কম পারিশ্রমিকে লোক নিচ্ছে।
বিবিসির দেয়া তথ্য অনুযায়ী, প্রায় ৮৫ হাজার মানুষ প্রতি বছর এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করতে যান।
অনেক কোম্পানি বিশেষ করে প্রযুক্তিখাতের কর্মকর্তারা ট্রাম্পকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এতে তাদের দেশের অর্থনীতি ধাক্কা খাবে।
মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য এইচ ওয়ান বি ভিসা গুরুত্বপূর্ণ। কারণ অন্য দেশের প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা মেধাবীদের মার্কিন প্রতিষ্ঠানগুলো এই ভিসার মাধ্যমে চুক্তি ভিত্তিতে কাজে লাগাতে পারে। এই ভিসার আওতায় অভিবাসী না হয়েও প্রযুক্তিসহ আরও বেশ কিছু সেক্টরে আমেরিকায় কাজ করা যায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























