ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৭ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:৪১, ৭ অক্টোবর ২০২০

রসায়নে বিজ্ঞানে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী

বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং বিজ্ঞানীজেনিফার এ. ডাউডনা

বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং বিজ্ঞানীজেনিফার এ. ডাউডনা

রসায়নে বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল জিতে নিয়েছেন যৌথভাবে জার্মান বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. ডাউডনা।

আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেসে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিংয়ের একটি পদ্ধতি বিকাশে অবদানের জন্য এমানুয়েলে কার্পেন্তিয়ের ও জেনিফার এ. দোদনাকে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

জিনোম বলতে কোনো জীবের সামগ্রিক ডিএনএকে বোঝায়। জিনোম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলে। সেটার আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এরমধ্যে একটি পদ্ধতির বিকাশে অবদান রেখেছেন এ দুই নোবেলজয়ী নারী বিজ্ঞানী।

এমানুয়েলে কার্পেন্তিয়ের ফরাসি নাগরিক। তার জন্ম ১৯৬৮ সালের ১১ ডিসেম্বর। এছাড়া জেনিফার এ. দোদনা মার্কিন নাগরিক। ওয়াশিংটন ডিসিতে ১৯৬৪ সালের ১৯ ফেব্রুয়ারি তার জন্ম। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে কর্মরত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে এবং সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়