ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ৭ অক্টোবর ২০২০

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ১০ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ৬১ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ৯৮৮ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬১ লাখ ২৫ হাজার ২০২। তবে সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ।   

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭৭ লাখ ২৬ হাজার ১৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৫ হাজারের বেশি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৫৭১ জন। শনাক্ত হয়েছে ৫০ লাখের কাছাকাছি রোগী। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই লাতিন আমেরিকার দেশটির অবস্থান।

১ লাখ ৪ হাজার ৬৫১ মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে ৬৭ লাখ ৬৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়।

এদিকে দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন। এর মধ্যে মারা গেছেন  ৫ হাজার ৪৪০ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়