ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ৭ অক্টোবর ২০২০

বাইডেনের সঙ্গে দ্বিতীয় বিতর্ক করতে চান ট্রাম্প

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনের সঙ্গে পরবর্তী বিতর্কে যোগ দেয়ার অপেক্ষায় আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এখনো করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আগামী সপ্তাহে তার সঙ্গে দ্বিতীয় বিতর্ক করা উচিৎ হবে না বলে জানিয়েছেন জো বাইডেন। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

করোনায় আক্রান্ত ট্রাম্প হাসপাতালে চিকিৎসা শেষে এখন হোয়াইট হাউসে অবস্থান করছেন।

আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে উভয় প্রার্থীর মধ্যে দ্বিতীয় নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সে পর্যন্ত ট্রাম্প যথেষ্ট সুস্থ হবেন কিনা সেটি এখনও অনিশ্চিত।

সূত্র- পেন লাইভ

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়