আইনিউজ ডেস্ক
আপডেট: ১২:৩০, ৮ অক্টোবর ২০২০
ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃতের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। বিবিসির খবর।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার নতুন করে ৩১ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫০ লাখ ৬৯৪ জন।
যুক্তরাষ্ট্র ও ভারতের পর বিশ্বে আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের অবস্থান। টানা কয়েক মাস দ্বিতীয় অবস্থানে থাকার পর ব্রাজিলকে পেছনে ভারত।
এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্স ইনফো জানায়, নতুন করে ৭৩৩ জন মারা যায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ৩০৪ জন।
ইউরোপের পর লাতিন আমেরিকায় আগ্রাসী সংক্রমণ চালায় চীন থেকে উৎপত্তি হওয়া এই মহামারি। এতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো ব্রাজিল।
তবে করোনা সংক্রমণ রোধে ব্যর্থতার জন্য দায়ী করা হয়ে থাকে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। বিশেষজ্ঞদের পরামর্শ না শুনে ব্রাজিলকে তিনি বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে।
তিনি করোনাকে ‘সাধারণ ফ্লু’ বলে মন্তব্য করেন। মতবিরোধ হওয়ায় অল্প সময়ের মধ্যে দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন। এরপর করোনাকালে টানা তিন মাস ছিল না কোনো স্বাস্থ্যমন্ত্রী।
করোনা রোধে আরোপ করা কোনো ধরনের বিধিনিষেধ মানেননি বলসোনারো। নিজে নেতৃত্ব দিয়ে লকডাউন বিরোধী বিক্ষোভ চালিয়েছেন তিনি। পরবর্তীতে নিজেও করোনায় আক্রান্ত হন বলসোনারো।
যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। অর্থনীতির সচল রাখতে তিনি লকডাউন বিরোধী অবস্থান নেন বলে যুক্তি দেখান।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























