আইনিউজ ডেস্ক
পেন্স-হ্যারিসের জমজমাট বিতর্ক
মুখোমুখি বিতর্কে নিজেদের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী।
দেশটির অর্থনীতি, পররাষ্ট্র নীতি, আইন শৃঙ্খলা, অভিবাসন, স্বাস্থ্য সেবা, শিক্ষা, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ, বর্ণ বৈষম্য ইত্যাদি নানা বিষয় নিয়ে দেড় ঘণ্টার বিতর্ক অনুষ্ঠিত হয়।
মাইক পেন্সের মতে, ট্রাম্প প্রশাসনের কভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে প্রয়াস সফল। বলেন, তিনি দ্রুত পদক্ষেপ না নিলে যেখানে ২ লাখ ১০ হাজারের বেশি আমেরিকান মারা গেছে তা হয়তো আরও বেশি হতে পারতো।
অন্যদিকে ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস বলেন, করোনা মহামারি নিয়ন্ত্রণ করতে না পারা ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা।
ট্রাম্পের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান মাইক পেন্স স্বীকার করে নেন, চলতি বছর অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে গেছে। এও বলেন, “আমি চাই আমেরিকার জনগণ জানুক, প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বাস্থ্য সেবাকে সবার আগে রেখেছেন।” বছর শেষ হওয়ার আগে টিকার প্রতিশ্রুতিও দেন মাইক পেন্স।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, বিতর্কের প্রথম দিকে দুজনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হলেও সামগ্রিকভাবে ২৯ সেপ্টেম্বরের প্রেসিডেনশিয়াল বিতর্কের চেয়ে অনেক বেশি শান্ত পরিবেশ ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভাইস প্রেসিডেনশিয়াল প্রার্থীদের বিতর্ক অনেকটা অ-প্রধান বলেই গণ্য করা হয়। তবে এ বছর সেই ধারাতে পরিবর্তন লক্ষ্য করা যায়।
বিতর্কে হ্যারিস বলেন, জো বাইডেনের সরকার প্রকৃত জনগণের ওপর বিনিয়োগ বৃদ্ধি করবে, শুধুমাত্র ধনীদের ওপরে নয়। নির্বাচনী দৌড় এখন আমাদের অনুকূলে।
প্যারিস চুক্তি থেকে প্রত্যাহারের পরেও মাইক পেন্স দাবি করেন, সরকার জলবায়ু পরিবর্তনে অবদান রেখেছেন। জবাবে হ্যারিস বলেন, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যে আগুনে সর্বস্ব খুইয়ে নিলেও সরকার বন্য ব্যবস্থাপনার ওপরে তা চাপিয়ে দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, বাইডেন-হ্যারিস প্রশাসন ক্ষমতায় এসেই কর বৃদ্ধি করবে।
পর্যবেক্ষকদের ধারণা ভাইস প্রেসিডেন্ট পেন্স যেমনি প্রত্যেকটি প্রশ্নের জবাবে অতিরিক্ত সময় নিয়ে তা তুলে ধরেছেন, হ্যারিস সেই সুযোগটি নিতে পারেননি। তবে শালীনতাপূর্ণ বিতর্কটি মোটামুটি উপভোগ্য হয়েছিল।
সল্ট লেক সিটির ইউটাহ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের চার সপ্তাহেরও কম সময় অনুষ্ঠিত বিতর্কে কমলা হ্যারিস বলেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসাবে বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেন। ৫৫ বছর বয়সী হ্যারিসের বাবা জ্যামাইকান ও মা ভারতীয়।
৬১ বছর বয়স্ক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইন্ডিয়ানার সাবেক গভর্নর।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























