আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:২৪, ৮ অক্টোবর ২০২০
সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লুক
লুইস গ্লুক
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন মার্কিন কবি ও প্রাবন্ধিক লুইস এলিজাবেথ গ্লুক।
বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় সুইডিশ একাডেমি বিশ্বের সম্মানজনক এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে। সাহিত্যের এই নোবেল জয়ী পুরস্কারের অংশ হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোন পাবেন।
২০১৯ সালে সাহিত্যে একসঙ্গে ঘোষণা করা হয় আগের বছরের নোবেলও। ২০১৮ সালের নোবেল পান পোলিশ লেখিকা ওলগা তোকারচুক। ২০১৯ সালে এ স্বীকৃতি পান অস্ট্রিয়ান লেখক পিটার হান্ডকে।
সুইডিশ একাডেমির সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার কারণে ২০১৮ সালে সাহিত্যে পুরস্কার ঘোষণা স্থগিত রাখা হয়েছিল।
বুধবার রসায়নে বিজ্ঞানে এ বছরের নোবেল জিতে নেন যৌথভাবে ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. ডাউডনা। জিনোম গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কার করে এ স্বীকৃতি পান তারা।
মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে এ বছরের নোবেল জিতে নেন যৌথভাবে তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবং আন্দ্রেয়া এম. গেজ। ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখেন তারা।
সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয় তিন বিজ্ঞানীকে। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























