ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ৮ অক্টোবর ২০২০

ভার্চুয়াল নয়, সরাসরি বিতর্কে অংশ নিতে চান ট্রাম্প

ফাইল ছবি

ফাইল ছবি

এখনো করোনামুক্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবু সরাসরি নির্বাচনী বিতর্কে অংশ নিতে চান তিনি। বলেছেন, সামনের সপ্তাহের ডিবেট ভার্চুয়ালে হলে তিনি ইন্টারনেটে অংশ নেবেন না।

ফক্স বিজনেসকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘নাহ, আমি ভার্চুয়াল ডিবেটে অংশ নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না।’ ‘ডিবেট বলতে যা বোঝায়, এটি তা নয়।’

ট্রাম্প হাসপাতাল ছাড়ার পরদিনই বলেন, ‘মিয়ামির ১৫ অক্টোবরের ডিবেটের অপেক্ষায় আছি। দারুণ একটা বিষয় হবে।’

ট্রাম্প বিতর্কে আসার কথা বললেও চিকিৎসকেরা জানিয়েছেন, সামনের বৃহস্পতিবার পর্যন্ত তার শরীরে করোনা থাকতে পারে।

ওদিকে বাইডেন বলছেন, ‘বিশেষজ্ঞরা যা বলবেন, আমি তাই করব।’ কমিশন জানিয়েছে, তারা পরবর্তী ডিবেট ইন্টারনেটের মাধ্যমে আয়োজন করতে চায়।

ট্রাম্প আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউজে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনা। মঙ্গলবার নতুন এই রোগটিতে আক্রান্ত হয়েছেন ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। এর আগে একাধিক কর্মকর্তার পজিটিভ হওয়ার খবর আসে।

ট্রাম্প ইতিমধ্যে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউজে ফিরেছেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা কাজে যাচ্ছেন না। প্রেসিডেন্ট ভবনে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়