আইনিউজ ডেস্ক
বিশ্ব বাণিজ্য সংস্থার ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব
নিজেদের ২৫ বছরের ইতিহাসে এই প্রথম নারী মহাপরিচালক পেতে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা।
জেনেভা-ভিত্তিক সংস্থাটি বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, তাদের সংক্ষিপ্ত তালিকায় যে দুজনকে রাখা হয়েছে তারা নারী: নাইজেরিয়ার এনগোজি ওকনজো-আইওয়ালা এবং দক্ষিণ কোরিয়ার ইও মায়ুং-হি।
রবার্তো আজেভেদোর স্থলাভিষিক্ত হবেন এই দুজনের একজন। যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্যযুদ্ধের কারণে নির্ধারিত সময়ের এক বছর আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সবার জন্য সমান বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে ১৯৯৫ সালে এই সংস্থার যাত্রা শুরু হয়। বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়নের পাশাপাশি ১৬৪ সদস্য দেশের বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত সব সমস্যার সমাধান করা হয় এখান থেকে।
ওকনজো-আইওয়ালা নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী। ২৫ বছর কাটিয়েছেন বিশ্ব ব্যাংকে।
তার প্রতিদ্বন্দ্বী ইও দক্ষিণ কোরিয়ার প্রথম নারী বাণিজ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন।
বিশ্ব বাণিজ্য সংস্থার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর টুইটারে তিনি লিখেছেন, ‘শেষ রাউন্ডের প্রক্রিয়ার জন্য নির্বাচিত হতে পেরে আমি গভীর সম্মানিত বোধ করছি।’
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























