আইনিউজ ডেস্ক
ভারতে করোনা আক্রান্ত ৬৯ লাখ ছাড়াল
সবশেষ চব্বিশ ঘণ্টায় ভারতে আরও ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ লাখ।
শুক্রবার ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত একদিনে ৭০ হাজার ৪৯৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জনে। এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ৯৬৪ জনসহ মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।
করোনার বৈশ্বিক তালিকায় আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, আর মৃত্যুতে তৃতীয়। আক্রান্তে তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র; আর মৃত্যুতে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
ভারতে বেশ কিছুদিন ধরে কভিড-১৯ এর সংক্রমণ কিছুটা কমতির দিকে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী আছে ৯ লাখের কম। সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লাখের বেশি মানুষ।
রাজ্য হিসেবে মহারাষ্ট্র, তামিল নাডু, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও গুজরাতে করোনার সংক্রমণ বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৩০ জনের।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























