ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ৯ অক্টোবর ২০২০

বিয়ের ৫৮ বছর পর ওয়েডিং ফটোশুট

ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বর্তমান যুগে ফটোশুট ছাড়া বিয়ে কল্পনাই করা যায় না। জীবনের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে স্মরণীয় রাখতে এখনকার তরুণ-তরুণীরা বিয়ের আগে পরেও আলাদা আলাদা ফটোশুট করে থাকে।

তবে এক দশক আগেও এমন ফটোশুটের চল ছিল না। তাই বলে ওয়েডিং ফটোশুট হবে না! সেই খায়েশ থেকেই বিয়ের ৫৮ বছর পর এক বিয়ের ছবি তুলে ফেললেন কেরালার বয়োবৃদ্ধ দম্পতি।

নিউজ এইটিন জানায়, ভারতের অঙ্গরাজ্যটির ইদুক্কির জেলার দম্পতির বিয়ে হয়েছিল কয়েক যুগ আগে। স্বাভাবিকভাবেই সেই বিয়ের কোনও ছবি ছিল না।

সম্প্রতি তাদের নাতির উদ্যোগে সেজে গুজে ওয়েডিং ফটোশুট করেছেন তারা। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

৮৫ বছর বয়সী কুঞ্জট্টি ও ৮০ বছর বয়সী চিন্নাম্মা বিয়ের পোশাক পরেই ক্যামেরার সামনে পোজ দেন।  কুঞ্জট্টি পরেছিলেন কোট-টাই, চোখে সানগ্লাস আর চিন্নাম্মা সেজেছিলেন সোনালি আভার শাড়িতে। দুইজনের গলায় ছিল ফুলের মালা, হাতের ফুলের তোড়া।

জানা যায়, তাদের নাতি ওয়েডিং ফটোশুট করে থাকেন। মানুষের বিয়ের মুহূর্তগুলো স্মরণীয় করে তুলতে রাজ্যের নানা এলাকায় চলে যান। কিন্তু তার দাদা-দাদীর বিয়ের কোনো ছবি নেই বিষয়টি জানতে পেরে এমন উদ্যোগ নেন তিনি।

বয়স্ক এই দম্পতিকে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য তাদের নাতির প্রশংসা করেন নেটিজেনরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়