আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:১৮, ৯ অক্টোবর ২০২০
জাতিসংঘের কোভ্যাক্স জোটে যোগ দিল চীন
ফাইল ছবি
করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে সেটা যাতে গরীব দেশগুলোর জন্যও নিশ্চিত করা যায় সে লক্ষ্যে জাতিসংঘের নেতৃত্বে ধনী দেশগুলো নিয়ে গঠিত কোভ্যাক্স জোটে আনুষ্ঠানিকভাবে সই করেছে চীন।
কোভ্যাক্সে এখন পর্যন্ত সই করা দেশগুলোর মধ্যে অর্থনৈতিক দিক থেকে চীন সবচেয়ে শক্তিশালী। এই উদ্যোগে বিশ্বের অনেক দেশ সমর্থন জানালেও তাতে নাম লেখায়নি দুই ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে জানান, তারা জোটের সহযোগী সংগঠন গ্যাভির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
এর আগে সেপ্টেম্বরের মধ্যে এ জোটে যোগদানের সময়সীমা নির্ধারণ করা হলেও, প্রাথমিকভাবে এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল চীন।
হুয়া চুনিং বলেন, “ভ্যাকসিনের ন্যায়সংগত বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এ দৃঢ় পদক্ষেপ নিচ্ছি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য। আশা করছি সামর্থ্যবান আরও কিছু দেশ কোভ্যাক্স জোটে যোগ দেবে এবং এতে সমর্থন করবে।”
তবে চুক্তির শর্ত এবং চীন কীভাবে এ জোটে অবদান রাখবে তা এখনো পরিষ্কার নয়। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর আগে বলেছিলেন যে চীন এ ভ্যাকসিনকে বিশ্বের জনসাধারণের জন্য সহজলভ্য করবে।
বিশ্বে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু ঘটানো করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কারে চেষ্টার কমতি নেই বিজ্ঞানীদের। এর মধ্যে তৃতীয় ধাপের ট্রায়ালে আছে চীনের তিনটি ভ্যাকসিন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























