ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ১০ অক্টোবর ২০২০

বৈরুতে আবার বিস্ফোরণ

সংগৃহীত

সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে আবার বিস্ফোরণে ঘটনা ঘটেছে। একটি ভবনে জ্বালানি ট্যাংকে এই বিস্ফোরণে চারজনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে লেবানিস রেড ক্রস।

শুক্রবার বৈরুত শহরের তারিক আল-জিদিদে জেলায় এই বিস্ফোরণের পর মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈরুতের টেলিভিশন স্টেশন জানিয়েছে এ ঘটনায় তিন শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

যেই ভবনে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে ভ্রাম্যমাণ মই দিয়ে দমকলবাহিনীর কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। লেবানিস রেডক্রসের টুইটে জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে রাসায়নিক রাখার একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দু শ’ মানুষ নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহতের পর এমনিতেই আতঙ্কগ্রস্ত সেখানকার বাসিন্দারা। গত মাসেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৈরুতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়