আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে টানা ২ দিন রেকর্ড আক্রান্ত শনাক্ত
ফাইল ছবি
করোনাভাইরাস শনাক্তের বৈশ্বিক হিসাবে শুক্র এবং শনি টানা দুই দিন রেকর্ড গড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২ অক্টোবরের রেকর্ড ভেঙে গত শুক্রবার গোটা পৃথিবীতে ৩ লাখ ৩৮ হাজার ৪০৮ জন শনাক্ত হন। একদিন বাদে শনিবার পাওয়া গেছে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ৭৬৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শুক্রবার বলে, ‘দিনকে দিন সংক্রমণ বাড়ছে। আমাদের কাছে নতুন কোনো উত্তর নেই।’
গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে। সুস্থ ২ কোটি ৭৯ লাখ ১২ হাজার ৫৫০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জন। সুস্থ ৫০ লাখ ৬৪ হাজার ৩০০ জন।
ভারতে ১ লাখ ৭ হাজার ৪৫০ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৬৯ লাখ ৭৯ হাজার ৭২৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫০ লাখ ৫৭ হাজার ১৯০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























