আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৭ পুলিশ সদস্য
ফাইল ছবি
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলায় একটি পুলিশ চৌকিতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো চারজন নিখোঁজ রয়েছেন।
শনিবার জেলা কর্মকর্তা কুদরতুল্লাহ সাফি জানান, শনিবার স্থানীয় সময় ভোরে তালেবান জঙ্গিরা খান আবাদ জেলার দাগারি এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তিনি বলেন, নিখোঁজ হওয়া ওই চার পুলিশ সদস্যকে জঙ্গিরা জিম্মি করে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অঞ্চলটির স্থানীয়রাও এই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, শনিবার সকালে ডাগরি গ্রামে তালেবান জঙ্গি ও স্থানীয় পুলিশের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে। এই সংঘর্ষে উভয় পক্ষই হতাহতের শিকার হয়েছে বলেও জানায় স্থানীয়রা।
উল্লেখ্য, দোহায় আফগান শান্তি আলোচনার মধ্যে তীব্র এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান।
সূত্র- সিনহুয়া
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























