আন্তর্জাতিক ডেস্ক
উৎস নয়, করোনাকে চিনিয়েছে চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং
ধারণা করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস। যদিও চীন সে দাবি প্রত্যাখ্যান করে আসছে। এবার তারা এলো নতুন এক দাবি নিয়ে। তারা বলছে, গত বছর বিশ্বের বিভিন্ন জায়গায় ভাইরাসটি ছড়িয়েছিল। চীন এর উৎস নয়। বরং তারাই প্রথম এ সম্পর্কে সবাইকে জানিয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
চীনের উহানের একটি জৈব পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে। চীন সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এছাড়া উহানের একটি বাজারে প্যাঙ্গোলিন বা বাদুড় থেকে ভাইরাসটি ছড়ানোর অভিযোগও অস্বীকার করেছে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, করোনাভাইরাস নতুন ধরনের ভাইরাস। এর তথ্য জানার পর থেকেই আরো অনেক তথ্য পাওয়া যাচ্ছে। আমরা সবাই জানি, গত বছরের শেষ দিকে বিশ্বের বিভিন্ন দেশে মহামারিটি শুরু হয়। চীনই প্রথম এ সংক্রমণের খবর জানিয়েছে। ভাইরাসটিকে চিহ্নিত করেছে। ভাইরাসের জিনোম সিকোয়েন্স বিশ্বের সবাইকে জানিয়েছে। এ কারণে চীন এ ভাইরাসের উৎস নয়, দোষও তাদের নয়। বরং তাদের কাঁধে কৃতিত্বই বর্তায়!
টোকিওতে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের ফোরাম কোয়েডে মন্ত্রীদের এক সম্মেলনে পম্পেও বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির চেপে যাওয়ার প্রচেষ্টার কারণে করোনাভাইরাস সংকট আরো খারাপ অবস্থা ধারণ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মারাত্মক করোনভাইরাসটির উৎসের তদন্ত করার জন্য তত্পরতা শুরু করার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিবৃতি দেয়া হলো।
গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত নির্ধারণে যুক্ত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির এক বার্ষিক সভায় করোনাভাইরাসের উৎস খোঁজার সিদ্ধান্ত নেয়া হয়। চীনও প্রস্তাবটিকে সমর্থন করেছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























