আইনিউজ ডেস্ক
সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভারের জীবনাবসান
পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভারের খেতাব অর্জনকারী ডিলিস প্রাইস ৮৮ বছর বয়সে মারা গেছেন।
কার্ডিফের সাবেক এই শিক্ষিকা জীবনের প্রথম ডাইভে খুব ভীত ছিলেন। সেই ভয় কাটিয়ে পৃথিবীজুড়ে হাজারের বেশি প্যারাস্যুট জাম্পে অংশ নিয়েছেন। নাম ওঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
ডিলিস সামাজিক কাজেও যুক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত টাচ ট্রাস্ট থেকে প্রতিবন্ধী মানুষদের জন্য নিয়মিত নানা ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়।
২০১৮ সালে ডিলিস বিবিসি ওয়েলসকে বলেছিলেন, ‘স্কাইডাইভিং আমার প্যাশন। এখানেই আছে আকাশের আসল সৌন্দর্য।’
ডিলিস ৫৪ বছর বয়সেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ১ হাজার ১৩৯টি একক জাম্প পূর্ণ করেন।
বিবিসি লিখেছে, সাহসী এই নারী সাধারণ কোনো স্কাইডাইভার ছিলেন না। নাটক এবং নাচে পারদর্শী ডিলিস অ্যাক্রোব্যাটিক্স এবং ফ্রি-স্টাইলে দক্ষ ছিলেন।
তিনি বিশ্বরেকর্ড গড়েন ৮০ বছর বয়সে। সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভার হিসেবে নাম ওঠান গিনেসে।
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখায় ২০০৩ সালে তিনি রানির পুরস্কার পান।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























