আন্তর্জাতিক ডেস্ক
কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রী সাদির জাপারোভ
সাদির জাপারোভ
কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাদির জাপারোভ। রোববার দেশটির পার্লামেন্ট তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে।
এর আগে শনিবার পদত্যাগের ঘোষণা দেন পূর্ববর্তী প্রধানমন্ত্রী কুবাতেক বোরোনোভ। দেশজুড়ে নির্বাচন পরবর্তী ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে নেমে আসে বিক্ষোভকারীরা। তারা ভোট বাতিলের দাবি জানিয়ে গত সোমবার দেশটির পার্লামেন্ট ভবনে ভাঙচুর ও কিছু অংশে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, দেশটির নির্বাচন কমিশনও গত রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ভোটের ফলাফল বাতিলের ঘোষণা দেয়।
চারদিক থেকে ব্যাপক চাপের কারণেই নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভের দলীয় জোট বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ভোট কেনার অভিযোগ আনা হয়েছে।
প্রধানমন্ত্রী এবং স্পিকার পদত্যাগ করলেও বহাল তবিয়তে আছেন প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভ। তবে প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভের কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্টের কার্যালয়ের কাগজপত্র জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলছেন। ভবনের কিছু অংশে আগুন জ্বলতেও দেখা যায়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এদিকে, বিক্ষোভকারীরা সাদির জাপারোভের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবেয়েভকেও মুক্ত করেছে। দুর্নীতির দায়ে কারাভোগ করছিলেন তিনি।
সূত্র: আনাদলু এজেন্সি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























