ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ০০:০৪, ২৯ এপ্রিল ২০২১

চন্দ্রজয়ী নভোযাত্রী মাইকেল কলিন্স আর নেই

চন্দ্রজয়ী নভোযাত্রী মাইকেল কলিন্স আর নেই। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১ অভিযানের অর্ধশত বছর পূর্ণ হয়েছে ২০১৯ সালে। তার দুই বছর না যেতেই চন্দ্রজয়ের সেই অভিযানের অন্যতম সদস্য মাইকেল কলিন্স চলে গেলেন।

ক্যানসারের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত আজ বুধবার (২৮ এপ্রিল) হেরে গেছেন এই মহাকাশচারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর পরিবারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চাঁদে প্রথম মানুষ পদার্পণ করে ১৯৬৯ সালে। সেদিনে চাঁদের বুকে নিল আর্মস্ট্রং প্রথম পা রাখেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন নভোচারী নিল আর্মস্ট্রং ও তাঁর অপর সঙ্গী বাজ অল্ড্রিন। সেই ঐতিহাসিক অভিযাত্রায় ছিলেন মাইকেল কলিন্স। যদিও তিনি চাঁদের মাটিতে হাঁটেননি।

মাইকেল কলিন্স ছিলেন সেই চন্দ্রাভিযানের কমান্ড মডিউল পাইলট। অভিযানে নিল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন চাঁদের বুকে পা রাখেন। তবে কলিন্স চাদেঁ নামেননি। এ কারণে তাকে 'বিস্মৃত নভোচারী' বলা হয়।

অভিযানের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটেছিল দুটি যান্ত্রিক গোলযোগ। একটি ছিল বেতার তরঙ্গে পৃথিবীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন নিল আর এডুইন। দ্বিতীয়টি ছিল জ্বালানি কমে এসেছিল। যদিও এ দুই প্রতিকূলতা কাটিয়ে ২০ জুলাই সফলভাবেই দুই নভোচারী পা রাখেন চাঁদে। এরপর ২৫ জুলাই তারা পৃথিবীতে ফিরে আসেন। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়