আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:০৯, ২৯ এপ্রিল ২০২১
যেসব দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন
করোনাভাইরাসের
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বিশ্বে আক্রান্ত এবং মৃত্যু বাড়ছে। এদিকে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ধরন। তবে এই তালিকায় বাংলাদেশের নাম নেই।
বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে সেই ১৭ দেশের নাম। সেগুলো হলো- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, বাহরাইন, জার্মানি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, ইতালি ও কম্বোডিয়া।
করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। করোনার এ ধরনকে অতি সংক্রামক বলে মনে করা হচ্ছে।
ডব্লিউএইচও বলেছে, জিনোম সিকোয়েন্সিং ডেটাবেইস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) গতকাল পর্যন্ত ১ হাজার ২০০টির বেশি করোনার ‘বি.১.১৬৭’ ধরনের সিকোয়েন্স আপলোড করা হয়েছে। অধিকাংশ সিকোয়েন্সই ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।
অপর দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বাহরাইন, জার্মানি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, ইতালি ও কম্বোডিয়া।
ভারতে সম্প্রতি করোনার প্রকোপ বাড়ছে। দেশটির পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গণজমায়েত, অতি সংক্রামক করোনা ধরন ও টিকাদানের নিম্ন হারের কারণে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
ভারতে গত অক্টোবরে প্রথম ‘বি.১.১৬৭’ ধরনের করোনাভাইরাস শনাক্ত হয় বলে দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে। সেখানে এ ধরনের একাধিক সংস্করণ তৈরি হয়েছে বলে জানা গেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























