নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:১১, ২৯ এপ্রিল ২০২১
করোনায় আরও ১৫ হাজার মৃত্যু, নতুন শনাক্ত ৮ লাখ ৮৫ হাজার
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩১ লাখ মানুষের।
একদিনে বিশ্বে নতুন করে ১৫ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জনের শরীরে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৬৮৯ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন।
করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























