ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৬, ২৯ এপ্রিল ২০২১

যত দ্রুত সম্ভব নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ভারতের বর্তমান পরিস্থিতি

ভারতের বর্তমান পরিস্থিতি

করোনাভাইরাসের প্রকোপে ভারতে সংক্রমণ আর মৃত্যুতে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশটিত স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। এমন সময়ে যত দ্রুত সম্ভব নিজেদের নাগরিকদের ভারত ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে বলেছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন ১৪টি সরাসরি ফ্লাইট চলাচল করে, এছাড়া ইউরোপ হয়ে আরও কিছু সার্ভিসও আছে।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া মুশকিল হয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালে ওষুধ, অক্সিজেন এবং বেডের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত সে দেশ থেকে নিজের দেশে ফেরা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়